একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ২০:৫৭ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২০:৫৭

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (২৮ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে
সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ এবং হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

ফেলে দেওয়া মাছের আঁশ থেকে কোটি টাকার ব্যবসা
একসময় মাছের আঁশ সংগ্রহকারীরা শুকনা আঁশ কেজিপ্রতি ১২০ টাকা পর্যন্ত বিক্রি করতেন। এখন সেই দাম নেমে এসেছে ৪০ থেকে ৬০ টাকায়। 

এক বছরের জের তিন বছরেও শেষ হয় না, ত্রিমুখী সংকটের শঙ্কায় লাখো কৃষক
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বোরো ফসল উৎপাদন হয় সুনামগঞ্জে। এ জেলার সাড়ে তিন লাখ কৃষক প্রতিবছর ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করেন।

নেপালে নতুন হ্রদ নিয়ে কেন ফের বন্যার ভয়?
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত  এলাকায় শুক্রবারও (২৮ আগস্ট) কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা।

ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় যুদ্ধ শুরুর ছয় মাস পরও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা বা শোনা যায়নি।

ডারউইনে রুবেলের ৫ উইকেট, সেমিফাইনালে বাংলাদেশ
দারুণ বোলিংয়ে করে মোহাম্মদ রুবেল এইচপি দলকে জিততে সহায়তা করলেন। এ অফস্পিনারের পাঁচ উইকেট নেওয়ার দিনে টপ অ্যান্ড টি টোয়েন্টিতে নর্দান টেরিটরিকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল।

কেন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিলেন আসিফ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার বন্ধ করে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরই মধ্যে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করেছেন তিনি। সম্প্রতি বিএফডিসিতে একটি সিনেমার সংবাদ সম্মেলনে এসে এটি জানান তিনি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু