ডারউইনে রুবেলের ৫ উইকেট, সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১৮:১১আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৮:১৩

দারুণ বোলিংয়ে করে মোহাম্মদ রুবেল এইচপি দলকে জিততে সহায়তা করলেন। এ অফস্পিনারের পাঁচ উইকেট নেওয়ার দিনে টপ অ্যান্ড টি টোয়েন্টিতে নর্দান টেরিটরিকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল।

ডারউইনের মারারা গ্রাউন্ডে নর্দান টেরিটরির দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। এই জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধ্বান্ত নেয় নর্দান টেরিটরি। শুরুতেই উইকেট নেন রুবেল। ইনিংসের দ্বিতীয় ওভারে হর্ষতিক বিমব্রালকে ফেরান এই স্পিনার। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার জাগা কোদুরুকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন।

ডাউটজি হুগেনবোজেমকে রুবেল বোল্ড করলে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নর্দান টেরিটরি। পরে পরে ম্যাট হ্যামন্ড ও ওয়েস আগারকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন রুবেল।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে নর্দার্ন টেরিটরি। সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। ম্যাট হ্যামন্ড করেন ২৬ রান।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে পাঁচ উইকেট নেন রুবেল। সামিউন বাসীর, রাকিবুল হাসান, মেহরব হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নেন। টপ এন্ড টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে রুবেলের উইকেট সংখ্যা এখন ২০টি।

১৪৪ রানে লক্ষ্যে নেমে শুরুটা ভালো করেনি বাংলাদেশও। দলীয় ২০ রানে ফিরে যান আরিফুল ইসলাম। এরপর ৪১ রানের মাথায় ফিরে যান হাবিবুর রহমান সোহান। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও বাংলাদেশকে ম্যাচে রাখেন সাব্বির রহমান।

আরেকটি হাফ সেঞ্চুরির আশা জাগিয়ে সাব্বির ফিরে যান ৩৭ বলে ৪৭ রান করে। এরপর শামীম হোসেনের ১১, ইরফান শুক্কুরের অপরাজিত ১৭ আর সামিউন বাসীরের ১৪ রানে জয়ের লক্ষ্যে পোঁছে যায় বাংলাদেশ।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে বাতিল হতে যাচ্ছিল লর্ডস টেস্ট!
নারী এশিয়া কাপ শুরু, ২০১৮ ফেরাতে পারবে কি বাংলাদেশ
চেন্নাই সুপার কিংসের ২৫ শতাংশ শেয়ার চেয়েছিলেন ধোনি? 
সর্বশেষ খবর
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
সাত গোলের ম্যাচে আশরাফুলের হ্যাটট্রিক
সাত গোলের ম্যাচে আশরাফুলের হ্যাটট্রিক
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি অফিসের সেই কর্মচারী বরখাস্ত
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি অফিসের সেই কর্মচারী বরখাস্ত
ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র
ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?