অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও নিরাপদ গণপরিবহনের দাবিতে গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৬, ২২:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২২:৩০

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে গুলশান সোসাইটির উদ্যোগে গুলশান-২ চত্বরে অনুষ্ঠিত ‘গণজাগরণ সমাবেশ’ থেকে তারা এসব দাবি জানান।

সমাবেশের মূল আয়োজক গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, “আমরা অটোরিকশা বা কারও রুটি-রুজির বিরুদ্ধে নই। আমরা চাই নিরাপদ সড়ক। আর এজন্য সুশৃঙ্খলভাবে, নিয়ন্ত্রিত উপায়ে সব ধরনের যানবাহন চলাচল করতে হবে।”

তিনি বলেন, “রিকশার ওপর নির্ভর করে একটা দেশ চলতে পারে না। পৃথিবীর কোনো দেশে এমনটা নেই। তাই অবৈধ অটোরিকশা তুলে দিতে হবে এবং চালকদের জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। এজন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।”

ওমর সাদাত বলেন, “আমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে অসহনীয় যানজট, অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দরকার প্রশিক্ষিত একটা জনগোষ্ঠী, যা আমাদের দেশে অনুপস্থিত। এ কারণে বিদেশি বিনিয়োগ হচ্ছে না।”

তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা এবং এ কারণে অসহনীয় যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার কথা বলে আসছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি।”

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনবাসীর পাঁচ দফা দাবি হলো, শুধু লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া; প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে অটোরিকশা চলাচল সীমিত করা;  ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ নিশ্চিত করা; নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং অটোরিকশা চালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা।

সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং পাঁচ দফা দাবির সমর্থনে বক্তব্য দেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
রংপুরে ৪ হত্যার বিচার দাবিতে ধানমন্ডিতে সমাবেশ, ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে আর কতটা পথ বাকি
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
সিরিজের আগে বাভুমার মুখে বাংলাদেশি বোলারদের প্রশংসা
সিরিজের আগে বাভুমার মুখে বাংলাদেশি বোলারদের প্রশংসা
রংপুরে ৪ হত্যার বিচার দাবিতে ধানমন্ডিতে সমাবেশ, ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা
রংপুরে ৪ হত্যার বিচার দাবিতে ধানমন্ডিতে সমাবেশ, ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা