একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ২১:২২আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২১:৩০

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (৩০ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

অটোরিকশায় সোলার চার্জিং: বাস্তবায়নে যত চ্যালেঞ্জ
সরকার বলছে, অটোরিকশার জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। কিন্তু সারা দেশে এ ধরনের চার্জিং স্টেশন এখনও তেমনভাবে গড়ে ওঠেনি। বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়ন করতে হলে সরকারের বিশেষ উদ্যোগ নিতে হবে।

১৩৫ টাকার পোলাওয়ের চাল ২৩০ টাকা, ‘জীবনেও এত দাম দেখি নাই’
একসময় বিশেষ আয়োজন, অতিথি আপ্যায়ন কিংবা উৎসব-পার্বণে বাঙালির ঘরে সুগন্ধি চালের পোলাও-বিরিয়ানি ছিল ঐতিহ্যের অংশ। কিন্তু রাজশাহীর বাজারে সেই সুগন্ধি চাল এখন অনেক পরিবারের নাগালের বাইরে চলে গেছে। মাত্র ছয় মাসের ব্যবধানে কোনও কোনও ধরনের সুগন্ধি চালের দাম দ্বিগুণ হয়েছে।

অটোরিকশায় সোলার চার্জিং: বাস্তবায়নে যত চ্যালেঞ্জ
সরকার বলছে, অটোরিকশার জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। কিন্তু সারা দেশে এ ধরনের চার্জিং স্টেশন এখনও তেমনভাবে গড়ে ওঠেনি। বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়ন করতে হলে সরকারের বিশেষ উদ্যোগ নিতে হবে।

মাতাল হয়ে উড়োজাহাজ নিয়ে উড়াল, এরপর যা ঘটলো
মদ্যপ অবস্থায় ছোট এক উড়োজাহাজ চুরি করে হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিষিদ্ধ আকাশসীমায় ঢুকে পড়ার অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। পরে তা একটি সূর্যমুখী ক্ষেতে জরুরি অবতরণ করে আছড়ে পড়ে।

ছয় সপ্তাহ পর বোলিংয়ে নাহিদ রানা, লক্ষ্য আফগানিস্তান সিরিজ
চোটের কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবারও বোলিং শুরু করেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তরুণ এই পেসার।

সালমান শাহর নায়িকারা কে কোথায়
মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করেছেন প্রয়াত নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের এই অল্প সময়ে তার সঙ্গে ১১ জন নায়িকা জুটি বেঁধেছেন। তার সর্বাধিক সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে ম্যাগসাইসাই পুরস্কার পেলো রুনা খানের ‘ফ্রেন্ডশিপ’ 
যে কারণে ম্যাগসাইসাই পুরস্কার পেলো রুনা খানের ‘ফ্রেন্ডশিপ’ 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির
রাস্তায় দুই প্রাইভেটকারচালকের মারামারি, ট্রাফিক পুলিশের হাতে দুজনই আটক
রাস্তায় দুই প্রাইভেটকারচালকের মারামারি, ট্রাফিক পুলিশের হাতে দুজনই আটক
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান