ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৭

ওয়াটারএইড সাউথ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন হাসিন জাহান। তিনি ২০১৯ সাল থেকে ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ওয়াটার এইড বাংলাদেশ।

ওয়াটার এইড বাংলাদেশ বলেছে, তার নেতৃত্ব সর্বদা সাহস, সহানুভূতি ও পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে, যা সাধারণ মানুষের কাছে পৌঁছায়, যেখানে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আঞ্চলিক পর্যায়ে তার এই যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে দেখে আমরা গর্বিত।

ওয়াটার এইড বাংলাদেশ দক্ষিণ এশিয়ার জন্য আরও শক্তিশালী, আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তার সাফল্য কামনা করে।

হাসিন জাহান ৩০ বছরের বেশি সময় ধরে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতে তার প্রগতিশীল কর্মজীবন অনুসরণ করছেন। বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

২০১৯ সালের ২৬ ডিসেম্বর ওয়াটারএইড বাংলাদেশে যোগদানের আগে তিনি প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে তিনি লেখাপড়া শেষ করেছেন। তিনি যুক্তরাজ্যের লফবোরো ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে পানি ও পরিবেশগত ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন জনপ্রিয় ব্লগ লেখক এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কমিটির সদস্য।

উন্নয়ন খাতে তার প্রগতিশীল ক্যারিয়ার এবং লিঙ্গ সমতা ও যুব ক্ষমতায়ন প্রচারের জন্য প্রভাবশালী উন্নয়ন বিশেষজ্ঞ হিসাবে তিনি স্বীকৃত।

ওয়াটারএইড একটি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা ২৮টিরও বেশি দেশে নিরাপদ পানীয় জল, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করে। সংস্থাটি ১৯৮৬ সাল থেকে বাংলাদেশে কাজ করছে।

/এসও/আইএএম/
সম্পর্কিত
স্নাতক পাসেই চাকরি, থাকছে মাসিক ভাতা ও উৎসব বোনাস
মেরী স্টোপস বাংলাদেশে চাকরি
এনজিও’র শতাধিক প্রকল্প বন্ধ: কাজের ধরন বদলানোর আহ্বান পরিকল্পনা উপদেষ্টার
সর্বশেষ খবর
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি