ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, থানায় জিডি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১

বায়তুল মোকাররম চত্বরের ইসলামি বইমেলায় আল-কায়েদার প্রয়াত শীর্ষ নেতাদের অনূদিত বই বিক্রির প্রতিবেদন প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে সংবাদমাধ্যমটি।

ঢাকা স্ট্রিমের প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. প্রেম হোসেনের করা জিডি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় ওসামা বিন লাদেন ও আয়মান আল-জাওয়াহিরির মতো আন্তর্জাতিক উগ্রপন্থিদের বই বিক্রির তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন প্রকাশের পরদিন ২১ সেপ্টেম্বর রাতে প্রতিষ্ঠানের দাফতরিক ই-মেইল ও সামাজিক মাধ্যমে ১২ ঘণ্টার মধ্যে সংবাদ মুছে ক্ষমা না চাইলে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

কলাবাগান থানার ডিউটি অফিসার মনোজ কান্তি কুরী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হুমকিদাতার পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে
মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সর্বশেষ খবর
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা