মাদকাসক্তি অপরাধ নাকি রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১২

মাদকাসক্তি কোনো অপরাধ বা ইচ্ছাশক্তির অভাব নয়; এটি একটি চিকিৎসাযোগ্য দীর্ঘমেয়াদি রোগ। মাদকাসক্তির সঙ্গে মানসিক রোগের গভীর সম্পর্ক রয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ডুয়াল ডায়াগনসিস’ নামে পরিচিত। রোগীর টেকসই সুস্থতা ও পুনর্বাসনে পরিবারের সচেতনতা, মানসিক সমর্থন এবং সহায়ক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনায় রোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ফ্যামিলি এডুকেশন মিটিংয়ে বক্তারা এসব কথা বলেন।

“ফ্যামিলি এডুকেশন মিটিং অন দ্য রোল অব ফ্যামিলি অ্যাওয়ারনেস অ্যান্ড ইন সাসটেইনেবল রিকভারি ফ্রম মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডিকশন” শীর্ষক সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আরিফুজ্জামান।

তিনি বলেন, তীব্র মানসিক কষ্ট বা বিষণ্নতা থেকে মুক্তি পেতে কেউ কেউ মাদকের আশ্রয় নিতে পারেন। আবার দীর্ঘদিন অতিরিক্ত মাদক সেবনের কারণে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যে পরিবর্তন ঘটে গুরুতর মানসিক সমস্যা, এমনকি সাইকোসিসও দেখা দিতে পারে।

এডুকেশন মিটিংয়ে বক্তারা

ডা. আরিফুজ্জামান বলেন, মাদকাসক্তি ও মানসিক রোগ একসঙ্গে থাকলে রোগীর আচরণে হঠাৎ তীব্র পরিবর্তন, মারমুখী আচরণ কিংবা ওভারডোজের মতো জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের উত্তেজিত না হয়ে শান্ত থাকতে হবে। রোগীকে মারধর বা শিকল দিয়ে বেঁধে রাখা যাবে না; প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের সহায়তা নিতে হবে।

তিনি আরও বলেন, রিহ্যাব থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর সুস্থতা ধরে রাখতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার প্রয়োজনীয় মানসিক সমর্থন ও সহায়ক পরিবেশ দিতে না পারলে রোগীর পুনরায় মাদক গ্রহণ বা ‘রিল্যাপস’-এর ঝুঁকি বাড়তে পারে।

রোগীকে অতীতের ভুল নিয়ে বারবার দোষারোপ বা অতিরিক্ত সন্দেহ না করে চাপমুক্ত, নিরাপদ ও মাদকমুক্ত পারিবারিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিবারের সদস্যদের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন।

সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের চিকিৎসাধীন ক্লায়েন্টদের অভিভাবক এবং ‘মায়ের হাসি’ মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন ক্লায়েন্টদের অভিভাবকেরা অংশ নেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক অভিভাবকদের উদ্দেশে চিকিৎসা, পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য এবং রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন, কেস ম্যানেজার আফসানা খাতুন ও ফারজানা ডেরোসসহ কেন্দ্রের কাউন্সেলররা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকাসক্তির চিকিৎসা শুধু মাদক থেকে দূরে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়; দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক, সামাজিক পরিবেশ ও পুনর্বাসনকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে সচেতন ও সহায়ক পরিবার রোগীর টেকসই সুস্থতার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
মাদক সেবনের অভিযোগে রুয়েটের ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
গুরুতর অপরাধের মূলে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ‘অ্যাসিটেট টো’ আমদানি, ১৬ কোটি টাকা রাজস্ব আদায়
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ‘অ্যাসিটেট টো’ আমদানি, ১৬ কোটি টাকা রাজস্ব আদায়
খাল-ঝিল-ফুটপাতে প্রতিদিনই মিলছে মরদেহ
খাল-ঝিল-ফুটপাতে প্রতিদিনই মিলছে মরদেহ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামো চায় এলজিইডি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামো চায় এলজিইডি
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা