এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন

ফেনী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:১৭

ফেনী শহরতলির লালপোল বেদেপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, টাকা গণনার মেশিন, ৬০০টি ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৪ জনকে আটক করা হয়েছে। তবে অভিযানে মাদক কারবারের মূল নিয়ন্ত্রকেরা ধরা পড়েননি।

বুধবার (১১ নভেম্বর) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এবং ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অভিযানে অংশ নেন।

ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, অভিযানে বেদেপল্লি থেকে নগদ টাকা, ইয়াবা ও চোলাই মদ ছাড়াও মাদকসংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ১৪ জনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে বারবার অভিযান চালিয়েও মাদক কারবারের মূল নিয়ন্ত্রকদের গ্রেফতার করতে না পারায় প্রশ্ন উঠেছে অভিযানগুলোর কার্যকারিতা নিয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, পুরো ফেনীর মানুষ জানে, লালপোল বেদেপল্লিতে মাদক কারবার হয়। এ কারণে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।

মাদক কারবারের মূল হোতাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বিপুলসংখ্যক সদস্য নিয়ে অভিযান চালালে তারা আগাম খবর পেয়ে পালিয়ে যান। সোহেল, তারেক ও শিরিন নামের তিন জন এখান থেকে পুরো মাদক কারবার নিয়ন্ত্রণ করেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বেদেপল্লি উচ্ছেদের বিষয়ে নিশাত তাবাসসুম বলেন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কার্যক্রম চলমান। সেখানে অনেক মানুষের বসবাস থাকায় এক দিনে উচ্ছেদ করা সম্ভব নয়। তবে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। উচ্ছেদ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
সর্বশেষ খবর
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ