ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়ানোর কাজে ব্যবহৃত এয়ারগানের ফায়ারে বিমানবন্দরের এক ক্লিনার আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়ে এলাকায় পাখি নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য মো. মোজাম্মেল হক (শুটার) ও বিমানবন্দরের ক্লিনার মো. রুবেল মিয়া একটি গাড়িতে করে রানওয়ের দিকে যাচ্ছিলেন। দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে গাড়িতে থাকা অবস্থায় মোজাম্মেল এয়ারগানে সীসার কার্তুজ লোড করেন।

পরে গাড়ি থেকে রানওয়েতে নামার সময় লোড করা এয়ারগানটি গাড়ির দরজায় ধাক্কা লাগলে অনাকাঙ্ক্ষিতভাবে ফায়ার হয়। এ সময় বের হওয়া সীসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনের আসনে থাকা রুবেল মিয়ার কোমরের বাঁ পাশে আঘাত করে।

আনসার জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে জানা গেছে।

ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ আহত রুবেল মিয়াকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, তার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। বর্তমানে তিনি স্বাভাবিক রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর সিলেট জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।

আনসার জানায়, এয়ারগানটি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়েতে পাখি নিয়ন্ত্রণ বা তাড়ানোর কাজে ব্যবহৃত হয়ে আসছে। ঘটনার পর আনসার সদস্য মো. মোজাম্মেল হককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও শুরু হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
নিয়ন্ত্রণহীন এআই কতটা ভয়ংকর? বিল গেটসের সতর্কবার্তা
নিয়ন্ত্রণহীন এআই কতটা ভয়ংকর? বিল গেটসের সতর্কবার্তা
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুট: সরকারের কাছে তাসনিম জারার কিছু প্রশ্ন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুট: সরকারের কাছে তাসনিম জারার কিছু প্রশ্ন
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?