একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫১ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫১

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। তার জন্য পুলিশ সদরদফতরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট যদি ক্রিয়েটেড থাকে নাহলে আমরা ক্রিয়েট করবো।’

হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?

বিস্তীর্ণ বিলের যতদূর চোখ যায়, শুধু কচুরিপানা। এই কচুরিপানার নিচে ঢাকা পড়েছে তিন উপজেলার কমপক্ষে ২৭ হাজার হেক্টর কৃষি জমি। ফলে রবি মৌসুমের চাষাবাদ হুমকির মুখে পড়েছে। এতে দুশ্চিন্তায় রয়েছেন বহু কৃষক।

শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ঢাকা ও নয়াদিল্লি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে হাসিনার বিষয়ে ওয়াশিংটন এখনও কোনও নির্দিষ্ট অবস্থান নেয়নি বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ঢাকাভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এ খবর জানিয়েছে।

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানে দুটি ভাস্কর্য নির্মাণের পরিবর্তে পানির ফোয়ারা স্থাপনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে ৭ মার্চের ভাষণের ‘হলোগ্রাফিক থ্রিডি’ উপস্থাপনার বিষয়বস্তুতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?

সালটা ২০০৫। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনেই বাজিমাত অভিজিৎ সাওয়ান্তের। গান দিয়ে সবার মন জয় করে জিতে নেন মুকুট ও এক কোটি রুপি। সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিপরীতে অরিজিৎ সিং লড়ছিলেন ‘ফেম গুরুকুল’ নামে আরেক রিয়েলিটি শো-তে। মুকুট জেতাতো দূরের কথা ষষ্ঠ স্থানে শেষ করতে হয়েছিল তাকে।

/এম/  
সম্পর্কিত
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
সিএনএনসহ ৩ গণমাধ্যমকে হোয়াইট হাউসে ট্রাম্পের নিষেধাজ্ঞা
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
সর্বশেষ খবর
সিঙ্গাপুর ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ
সিঙ্গাপুর ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ
বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী, ভেতরে ছিল যা
বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী, ভেতরে ছিল যা
সচিব পরিচয়ে কম দামে জমি বিক্রির কথা বলে ৩০ লাখ টাকা আত্মসাৎ
সচিব পরিচয়ে কম দামে জমি বিক্রির কথা বলে ৩০ লাখ টাকা আত্মসাৎ
গরিবের স্বাস্থ্যকেন্দ্রে ৬ ঘণ্টার তাণ্ডব, টেরই পেলো না পুলিশ?
গরিবের স্বাস্থ্যকেন্দ্রে ৬ ঘণ্টার তাণ্ডব, টেরই পেলো না পুলিশ?
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?