বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৯

দীর্ঘদিন বেদখলে থাকা লালবাগের ঢাকা সরকারি বধির হাই স্কুলের নামে বরাদ্দ করা এক একর উদ্ধার করা জমিতে মজবুত সীমানাপ্রাচীর নির্মাণসহ ভবিষ্যতে এ জমি যেন আর বেদখল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (২ অক্টোবর) লালবাগে ঢাকা সরকারি বধির হাই স্কুলের সীমানাপ্রাচীর নির্মাণ এবং লালবাগ বেড়িবাঁধ সড়কের মেরামত ও সংস্কারকাজের উদ্বোধনকালে তিনি এ সতর্কবার্তা দেন। 

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক জানান, বধির স্কুলের এক একর জায়গাটি পুনরুদ্ধারে ঢাকা জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং ডিএসসিসির সম্মিলিত প্রয়াস ছিল। তিনি বলেন, “এই উদ্ধারকৃত জায়গায় দ্রুত সীমানাপ্রাচীর ও পরবর্তীতে স্কুল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। উদ্ধার করা জমি নিয়ে কেউ নতুন দাবি জানালে তাকে বৈধ কাগজপত্র দেখাতে হবে। যাচাই-বাছাই ছাড়া কেবল দাবির ভিত্তিতে কোনও জায়গা ছাড়া হবে না।”

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুলের নতুন ভবন নির্মাণের আলোচনা চলছে। মন্ত্রণালয় থেকে উদ্যোগ না নেওয়া হলে বা তিনি ভবিষ্যতে নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন বধির শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

একই সময়ে লালবাগ বেড়িবাঁধ সড়কের লবণ ফ্যাক্টরি সংলগ্ন সুইচগেট থেকে মদিনা ফিলিং স্টেশন পর্যন্ত সড়কের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান উপস্থিত ছিলেন। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম