একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ২১:০২ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১:০২

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (৪ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
চলতি মাসের ২০ সেপ্টেম্বর কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর আবারও আলোচনায় এসেছে ‘কিশোর গ্যাং’। এরপর প্রায় প্রতিদিনই অভিযানে ‘কিশোর গ্যাং’-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০০ থেকে ৩০০ জনকে আটক কিংবা গ্রেফতারের কথা জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বগুড়ায় হঠাৎ পাটের আবাদ বাড়ছে কেন?
সব মিলিয়ে এ উপজেলায় পাটের সেই পুরোনো সুদিন আবারও ফিরতে শুরু করেছে বলে মনে করছেন কৃষক ও স্থানীয়রা।

রাতভর পাহাড় সাবাড়, মাটি যাচ্ছে সরকারি প্রকল্পে
এ ঘটনায় প্রশাসনের অনুমতি দেওয়ার যৌক্তিকতা এবং অনুমতির শর্ত যথাযথভাবে বাস্তবায়ন হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবেশবিদরা বলছেন, ব্যক্তি মালিকানাধীন জমি হলেও পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার সুযোগ আইনে নেই।

গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তুরস্কের ইস্তাম্বুলে ২০১৮ সাল থেকে পলাতক তোঘরুল বাশার নামের এক ব্যক্তি ঠিক এই অবিশ্বাস্য কাণ্ডটিই ঘটিয়েছেন। অবশেষে দীর্ঘ আট বছর পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।

কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
তিন ম্যাচে ১৬ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস সঙ্গে থাকলেও নতুন পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে আরও এক-দুই দিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
তার নাম, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে ওই প্রতিষ্ঠান ব্যবসা করছে, এমন অভিযোগ তুলে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল