কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ১৭:৪১ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৪১

ইংল্যান্ডের ঠান্ডা থেকে সংযুক্ত আরব আমিরাতের গরম। সব মিলে পরিবেশ বদলেছে, কিন্তু খালেদ আহমেদের লক্ষ্য বদলায়নি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত সময় কাটিয়ে এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের এই পেসার। তিন ম্যাচে ১৬ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস সঙ্গে থাকলেও নতুন পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে আরও এক-দুই দিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ এখন সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবিতে আগামী ৯ অক্টোবর শুরু হবে টেস্ট। তার আগে টেস্ট দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত খালেদ।

কাউন্টিতে নিজের অভিজ্ঞতাকে খুব ভালো হিসেবে দেখছেন তিনি। দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকার পর সুযোগ পেয়ে ইংল্যান্ডে খেলতে যাওয়াটা শুরুতে সহজ ছিল না তার জন্য। বিশেষ করে ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল।

সেই অভিজ্ঞতার কথা ক্রিকবাজকে এভাবেই বলেছেন খালেদ, ‘অভিজ্ঞতাটা আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। আমি অনেক দিন খেলার বাইরে ছিলাম। এরপর একটা সুযোগ এলো এবং কাউন্টিতে খেলার ব্যাপারে আমি রাজি হয়ে গেলাম। সেখানে যাওয়ার পর শুরুতে ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছিল। কিন্তু খেলা শুরু করার পর আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে।’

তবে পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন খালেদ। ইংল্যান্ডে যাওয়ার পর যেমন ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন, এখন দুবাইয়ের গরমের সঙ্গেও সেটি করতে হচ্ছে তাকে। খালেদ বলছিলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সব জায়গায় মানিয়ে নিতে হবে। আগেও বলেছি, ইংল্যান্ডে যাওয়ার পর ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়েছি। তাই এখানে দুবাইয়ে অবশ্যই গরম, সেটার সঙ্গেও আমাকে মানিয়ে নিতে হবে। তার ওপর আপনি যদি গরমের বিষয়টি মাথায় রাখেন, তাহলে সমস্যা হবে। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ বোলিং করেছি, গতকাল রানিং করেছি। তাই প্রায় মানিয়ে নিয়েই ফেলেছি,।’

পুরো ছন্দে ফিরতে আরও এক-দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন খালেদ। তবে আবহাওয়া নিয়ে কোনো অজুহাত দিতে চান না এই পেসার, ‘হয়তো এক-দুই দিনের মধ্যে বোলিংয়ে পুরো ছন্দ ফিরে পাবো। গরম হোক বা ঠান্ডা কোনো কিছু নিয়েই আমার অজুহাত নেই। কারণ একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমি সবসময় মাঠে ক্রিকেট খেলার কথাই ভাবি। আমি সেটাই করার চেষ্টা করছি।’

কাউন্টিতে খেলার অভিজ্ঞতাকে নিজের জন্য বড় একটি শিক্ষার জায়গা হিসেবেও দেখছেন খালেদ, ‘ছোটবেলায় যখন ক্রিকেট খেলা শুরু করেছি, যখন ক্রিকেট বুঝতে শুরু করেছি, তখন আমার স্বপ্ন ছিল একদিন ফ্র্যাঞ্চাইজি চার দিনের কিংবা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলবো। ইংলিশ ক্রিকেট আমার জন্য খুব ভালো ছিল। যখন সুযোগ পেলাম, আমি খুব খুশি হয়েছিলাম।’

ইংল্যান্ডে যাওয়ার আগে দীর্ঘদিন ম্যাচ না খেলার বিষয়টিও জানিয়েছেন খালেদ। সেখানে গিয়ে প্রথম ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। তবে অধিনায়ক ও কোচরা তাকে ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, ‘আমি সেখানে যাওয়ার পর এর আগে একটি ম্যাচও খেলিনি। সেখানে যাওয়ার পর প্রথম ম্যাচটিও খেলিনি। অধিনায়ক ও কোচরা আমাকে বলছিলেন, তুমি এসেছো, এখানে এসে মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। তাই চেষ্টা করো মানিয়ে নিতে। পরের ম্যাচ থেকে খেলবে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দিয়েছিলেন যে কিংবদন্তি
কেন ১৯৩২-৩৩ সালের ‘বডিলাইন’ সিরিজ ক্রিকেটের কালো অধ্যায়?
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
সর্বশেষ খবর
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
শেখ হাসিনার প্রত্যার্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
শেখ হাসিনার প্রত্যার্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
রাতের ৩ অভ্যাসেই নষ্ট হচ্ছে শরীরের ছন্দ, এখনই সতর্ক হোন
রাতের ৩ অভ্যাসেই নষ্ট হচ্ছে শরীরের ছন্দ, এখনই সতর্ক হোন
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার