জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম সমাবর্তনে অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ০৫:৫৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ০৬:০৪




জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বহু বছরের খরা কাটিয়ে এবারই প্রথম সমাবর্তনের আয়োজন করছে। চলতি বছরের নভেম্বরে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে যারা অংশ নিতে পারবেন তাদের তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ডিগ্রি পাস, ২০০০ থেকে ২০১২ সালের অনার্স ফাইনাল পরীক্ষা, ২০০০ থেকে ২০১২ মাস্টার্স ফাইনাল পরীক্ষা,  ২০০৭ থেকে ২০১২ সালের বিবিএ, ২০০৩  থেকে ২০১২ সালের এমবিএ, ২০০৭ থেকে ২০১৩ সালের বিএড (অনার্স),  ২০০৬ থেকে ২০১২ সালের এমএড,  ২০০৮ থেকে ২০১২ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স, ২০০৭ থেকে ২০১২ সালের বিএফএ (অনার্স),  ২০০৯ থেকে ২০১২ সালের বিএফএ (পাস), ২০১০ থেকে ২০১১ সালের ইসিই, ২০০৩-২০১২ সালের এলএলবি (ফাইনাল),  ২০০৩ থেকে ২০১০ সালের এমএসসিইন সিএসই এবং পিএইচডি বা এমফিল বা এমএএস ডিগ্রিপ্রাপ্ত গবেষকরা অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রীকে যৌন হয়রানি করায় কর্মচারীর কারাদণ্ড


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবর্তনে রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৫০০ টাকা এবং সনদ প্রতি ৫০০ টাকা।

অনলাইনে সোনালী সেবা, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের (মাস্টার, ভিসা, নেক্সাস) মাধ্যমে নির্ধারিত অর্থ প্রদান করা যাবে।
সমাবর্তনে অংশগ্রহণ করতে আগ্রহীরা অনলাইনে (www.convocation.nu.edu.bd) ওয়েবসাইটের মাধ্যমে চলতি বছরের ৮ জুন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা এবং কোন ভেন্যুতে আসন গ্রহণ করবেন তা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.nu.edu.bd) প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

/আরএআর/ এমএসএম
/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম