এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৬, ১৮:৪৮ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৯:৪৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত। এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তথ্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

ইয়াসির আরাফাত নয় বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে ইতি টেনে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের এক মাস আগে এনসিপিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়াশোনা শেষে সাংবাদিকতা শুরু করেন তিনি। বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। একপর্যায়ে আওয়ামী লীগ সরকার সেটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে তিনি এনটিভিতে যোগ দেন। পরে ২০২২ সালে তিনি দৈনিক সমকালে যোগ দেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে তোলেন বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ। এনসিপিতে যোগদানের সময় তিনি সংগঠনটির আহ্বায়ক পদ থেকে ইস্তফা দেন।

জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক বিষয়াবলি সংরক্ষণে কাজ করেছেন ইয়াসির আরাফাত। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান, কবিতার বিশাল আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’র সহ-প্রতিষ্ঠাতা তিনি। দেশের ১১টি জেলার ১০ হাজারের মতো গ্রাফিতির ছবি তুলে রাখা হয়েছে জুলাই মেমোরিজের ওয়েবসাইটে।

এনসিপিতে যোগদানের পর থেকেই তিনি দলের কেন্দ্রে মিডিয়া সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নতুন দল এনসিপির রাজনৈতিক প্রসারে কাজ করে আসছেন। আসন্ন নির্বাচনে এনসিপির হয়ে ইউপি চেয়ারম্যান পদে ভোট করার লক্ষ্যে কাজ করছেন তিনি।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ
এনসিপিতে সামান্তা শারমিনের পদাবনতি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত