মুয়াজ্জিন হত্যা: তিন আসামি পুলিশ হেফাজতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ২০:১৫আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২০:১৮

ঝব্বু খানম জামে মসজিদ পুরান ঢাকার ইসলামপুরে ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন (৪৯) হত্যা মামলায় গ্রেফতার চার আসামির মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে পুলিশ হেফাজতে দিয়েছেন আদালত। অপর একজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে চার আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তিন জনকে সাতদিনের হেফজাতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান কোতোয়ালি থানার পরিদর্শক পারভেজ হোসেন। শুনানি শেষে মহানগর হাকিম সাজ্জাদুর রহমান তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এই তিন আসামি হলেন-মসজিদের সহকারী মুয়াজ্জিন মোশারফ হোসেন (২৩), খাদেম মো. হাবিবুর রহমান (২০) ও হাফেজ তোফাজ্জল হোসেন ওরফে তাজিনুল (২৩)।
আরও পড়ুন: অর্থ ও ক্ষমতার দ্বন্দ্বেই মুয়াজ্জিনকে খুন করেন খাদেম

সিএমএম কোর্টের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ সাফায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যে ছুরি দিয়ে মুয়াজ্জিন বিল্লালকে হত্যা করা হয়েছে, সেটি উদ্ধার করা হয়েছে। সেই ছুরির বিষয়ে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদ করা দরকার।’

মুয়াজ্জিন বিল্লালের বন্ধু সরোয়ার হালিম (২২) নামে আরেকজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৩ এপ্রিল রাতে মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে মসজিদে হত্যা করা হয়।পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

/এআরআর/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম