মিরপুরে কারখানা ছেড়ে রাস্তায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫

রাজধানীর মিরপুরে কারখানা ছেড়ে বাইরে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে তার তাদের নিজ কারখানার সামনে অবস্থান নেন। তৃতীয় দিনের মতো তারা যে কোন সময় বিক্ষোভ করতে রাস্তায় নেমে পড়তে পারেন। 

এদিকে বিশৃঙ্খলা রোধে পুলিশও শক্ত অবস্থান নিয়ে আছেন। তবে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় এই চিত্র দেখা যায়। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ইউসুফ আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, মিরপুর-১১ থেকে ১০ এর দিকে কয়েকটি কারখানার নারী ও পুরুষ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ গলির রাস্তায় জোট বেঁধে থাকতে দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে, তারা যেকোনও সময় রাস্তায় নামতে পারেন।’ 

এদিকে পুলিশও কঠোর অবস্থান নিয়ে আছে। যেকোনও বিশৃঙ্খলা তারা কঠোরভাবে দমন করবেন বলে জানান তারা।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মিরপুর-১০ এখন স্বাভাবিক রয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।’ 

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছেন। তবে গত রবিবার থেকে আন্দোলন সহিংস রুপ ধারণ করে। রবিবার তারা পুলিশের গাড়িতে আগুন দেয়। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল সোমবারও রাস্তায় নামার চেষ্টা করেন তারা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা নামতে পারেনি।

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল সোমবার ৬ জনের মত বিশৃঙ্খলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনের সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা হয়েছে। মামলায় ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
মিরপুরে টানা তৃতীয় দিন পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রো স্টেশন
শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট
রাজধানীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
মিরপুরে টানা তৃতীয় দিন পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রো স্টেশন
মিরপুরে টানা তৃতীয় দিন পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রো স্টেশন
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৯, মিরপুরেই ১৫২
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৯, মিরপুরেই ১৫২
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড