সৌদিগামী ১৮৬ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩১৬১ যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৬, ২০:৩৬ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০:৩৬

নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী ১৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৩ হাজার ১৬১ যাত্রী।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ রবিবার (৮ নভেম্বর) এ তথ্য জানান।

তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ১০৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশের ৫৫টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ২৩টি ফ্লাইট রয়েছে।

এছাড়া ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৭টি। এর মধ্যে ইন্ডিগো এয়ারের ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

/আইএ /আরকে/
সম্পর্কিত
রিয়াদে আরামকোর ভবনে হামলার চেষ্টা, ধ্বংসাবশেষ পড়ে ভাঙলো জানালা
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলায় নিহত ৩৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সর্বশেষ খবর
ঢাবিতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবিতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩
এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান
এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
তুরস্কে মাটিসহ গাছের সরে যাওয়ার ভিডিও ঘিরে বিস্ময়
তুরস্কে মাটিসহ গাছের সরে যাওয়ার ভিডিও ঘিরে বিস্ময়
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে