ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নতুন শঙ্কা জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ২২:৫৯ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২২:৫৯

ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে দেশের দক্ষিণাঞ্চলের পানি নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধীদল জামায়াতে ইসলামী। সময়মতো ন্যায্য ও টেকসই পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়া এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দলটি।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিন এ বিষয়ে আলোচনার জন্য একটি নোটিশ জমা দেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ঢাকা-১৪)। তিনি কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার কাছে নোটিশটি জমা দেন।

নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সম্ভাব্য পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংসদে আলোচনা চান জামায়াতের এই সংসদ সদস্য।

নোটিশে আরও বলা হয়, এই চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সময়মতো ন্যায্য ও টেকসই পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে। এর প্রভাবে দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়া, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা সংকটাপন্ন হওয়া, গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখানদীগুলোর নাব্যতা হ্রাস, সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়া এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন এবং অববাহিকাভিত্তিক সুষম ব্যবহারের নীতির আলোকে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা আরও জোরদার করার ওপর নোটিশে গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের অভ্যন্তরে দীর্ঘমেয়াদি পানিসম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে গঙ্গা ব্যারাজ প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা বিকল্প জলাধার নির্মাণের মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষার কথা বলা হয়েছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা, চুক্তি নবায়ন অথবা নতুন ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পাদনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারের জরুরি ও সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ অপরিহার্য বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের
পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে বিরোধীদলের নোটিশ
জ্বালানির মূল্যবৃদ্ধির নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল
সর্বশেষ খবর
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার
অপরিচিতদের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন চীনের অবসরপ্রাপ্তরা, কিন্তু কেন?
অপরিচিতদের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন চীনের অবসরপ্রাপ্তরা, কিন্তু কেন?
বাঙলা কলেজের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
বাঙলা কলেজের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’