বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত কেলি কারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি আজ বুধবার ঢাকায় আসছেন। তিনি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। আজ জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

সফরকালে তিনি মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির বাংলাদেশের ওপর প্রভাব মূল্যায়ন করবেন। বিশেষ করে রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, দেশটির চলমান সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের অবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেবেন তিনি।

এই সফরে বিশেষ দূত বাংলাদেশ সরকারের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ঢাকা এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করবেন।

এর আগে কেলি কারি মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছিলেন, তবে দেশটির সামরিক সরকার জানিয়েছে যে তারা এই মুহূর্তে সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।

সফর শেষে তিনি আগামী ১৮ নভেম্বর, বুধবার দুপুর ২টায় ঢাকার ইউএন হাউস-এ এক সংবাদ সম্মেলনে সফরের পর্যবেক্ষণ তুলে ধরবেন।

/এসও/আইএএম/
সম্পর্কিত
সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও
সেনাসদস্য তিতাস হত্যার ৪ দিন পর মামলা, প্রধানসহ অধিকাংশ আসামি রোহিঙ্গা
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি
ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ