নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (২৫ নভেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
দীর্ঘ বছর ধরে সৈয়দ মোজাম্মেল আলী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পর্দার আড়ালে থেকে নীরবে কাজ করেছেন।
বাজারে ৯ মাসে ১০ হাজার অভিযান: তবু স্বস্তি নেই কেন
বাজার নিয়ন্ত্রণে সরকারের এতসব উদ্যোগের কার্যকারিতা আসলে কতটুকু? নজরদারির ঘাটতিই বা কোথায়?
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
জোসনা বেগম বলেন, বেতনের তিন ভাগের এক ভাগ চলে যায় বাসাভাড়া, গ্যাস, চাল ও কাঁচামাল কেনার খরচে। মাসে একবারও বাচ্চাদের গরুর মাংস কিনে খাওয়ানোর সাহস করতে পারি না।
ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনার মৃত্যু
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধারণা করেছিলেন যুদ্ধ কয়েক দিনেই শেষ হবে, কিন্তু তা এখন প্রায় পাঁচ বছরে গড়াচ্ছে।
এবার ১০০ কোটির পথে শচীনের ব্র্যান্ড!
২০২৫ সালের অক্টোবরে যাত্রা শুরু করা ব্র্যান্ডটির বর্তমান পণ্য বিক্রির মোট মূল্য প্রায় ৭৫ কোটি রুপি।
বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন কারা
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেমিফাইনালের প্রতিযোগীদের।