সাংবাদিক মাহফুজুল হক খান আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৫:৫৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৬:৩৮

সাংবাদিক মাহফুজুল হক খান

জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং দৈনিক অবজার্ভার পত্রিকার সাবেক বার্তা সম্পাদক মাহফুজুল হক খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মাহফুজুল হক খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক খণ্ডকালীন শিক্ষক ছিলেন। সর্বশেষ দৈনিক প্রথম আলো পত্রিকায় কাজ করতেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুল হক খান মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গতকাল সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মঙ্গলবার বাদ আসর লালমাটিয়া এফ ব্লকে বিবির মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। মাহফুজুল হক খান স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন

মাহফুজুল হকের জন্ম বরিশালে। বাবা আবদুল ওয়াহাব খান ১৯৫৪ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় মাহফুজুল হক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

আরও পড়ুন- 
সব হত্যাকাণ্ড এক সূত্রে গাঁথা নয়: আইজিপি

/এফএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম