শ্যামলী ও উত্তরা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ২২:৩৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২২:৪১

শ্যামলী ও উত্তরা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর শ্যামলী ও উত্তরায় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন শ্যামলীতে ও জুলকার নায়ন উত্তরায় এ অভিযান পরিচালনা করেন। ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানে শ্যামলী রিং রোডের উভয় পাশের দেড় শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এসময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা, মোটরসাইকেল পার্ক করা, এসি স্থাপন, জেনারেটর রাখা এসব কারণে ১১টি মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া উত্তরা ৩ নম্বর সেক্টর ও জসিম উদ্দিন এভিনিউ থেকে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

এদিকে একই দফতরের পৃথক এক বিজ্ঞপ্তি জানানো হয়, ডিএনসিসির সম্পত্তি বিভাগের জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. আমিনুল ইসলাম (আমিন) নামে এক ব্যক্তিকে বুধবার গ্রেফতার করা হয়। তিনি নিজেকে ডিএনসিসির জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে ডিএনসিসির কাছে অনেকেই অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ অক্টোবর) সকালে বাড্ডা থানা পুলিশ পূর্ব বাড্ডা ইউসেফ স্কুলের মেইন গেটের সামনের রাস্তা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ডিএনসিসির জরিপ কর্মকর্তা পরিচয়ের একটি কার্ড জব্দ করা হয়। বিষয়টি নিয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে গ্রেফতার হওয়া ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়।

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী