ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৪, ১৩:৫৩আপডেট : ০১ মে ২০২৪, ১৩:৫৩

২০২০ সালটা এখনও যন্ত্রণার কারণ পিএসজির। কাড়ি কাড়ি টাকা ঢেলে দল গোছালেও ইউরোপ সেরার মুকুটই যে ধরা দিচ্ছে না! ২০২০ আসরে কাছে গিয়েও সেটা হাতছাড়া হয়েছে। সেই শেষবার! স্বপ্ন পূরণে এবার তিনধাপ দূরে আছেন এমবাপ্পে। যেখানে তাদের বাধা বরুশিয়া ডর্টমুন্ড। 

পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ড এবার মৃত্যুকূপে থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছিল। প্রথম ম্যাচেই গ্রুপ পর্বে দেখা হয়েছিল তাদের। সেই লড়াইয়ে ঘরের মাঠে পিএসজি জিতলেও ডর্টমুন্ডের মাঠে ম্যাচটা ড্র হয় ১-১ গোলে। সেমিফাইনালের প্রথম লেগে আজ আবারও দল দুটি মুখোমুখি। সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচটা মাঠে গড়াবে রাত ১টায়।

চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম দল দুটি গ্রুপ পর্বের পর সেমিফাইনালে ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলতে নামছে। হাই ভোল্টেজ ম্যাচটা জিততে হলে পিএসজিকে গড়তে হবে ইতিহাস! ডর্টমুন্ডের মাঠে কখনও জিততে পারেনি তারা। একটি পরাজয়ের সঙ্গে ড্র আছে দুটি। তার ওপর চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে সর্বশেষ ১০ ম্যাচে একটিও হার নেই ডর্টমুন্ডের। বলা যায় ঘরের মাঠ তাদের কাছে দুর্গ! সব মিলে অগ্নিপরীক্ষার সামনে ফরাসি দল। কিন্তু পিএসজি কোচ লুই এনরিকে শিষ্যদের কাছে উপভোগের মন্ত্রই আসল কথা, ‘এখানে থাকার বিশেষত্ব হলো ইউরোপের অনন্য এক স্টেডিয়ামে বিশেষ একটি ম্যাচ উপভোগ করতে পারা। আমরা এখানে উপভোগের জন্যই এসেছি।’

পিএসজির জন্য প্রেরণা হতে পারে ফ্রেঞ্চ লিগ। লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেই তারা চ্যাম্পিয়নস লিগ খেলতে এসেছে। কিন্তু ঘরোয়া লিগে ফরাসি জায়ান্টদের সেই আধিপত্য ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে কখনও ধরা দেয়নি। যারা একবার ফাইনাল খেলে হারের তিক্ত স্বাদ নিয়েছে ২০২০ সালে! এনরিকে অধরা শিরোপা জয়ের লক্ষ্যে দুই লেগের ম্যাচই জিততে চাইছেন। কিন্তু নিজেদের শক্ত ফেভারিট মানতে নারাজ তিনি, ‘আমরা প্রস্তুত। দারুণ দুটি ম্যাচই জিততে চাই। তবে ফেভারিটের কথা বললে এটা পরিষ্কার হয়ে ওঠে যে সংবাদ মাধ্যম ফুটবল সম্পর্কে কিছু জানে না।’

/এফআইআর/          
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের