পুলিশের ৩৬তম ব্যাচের শুরুতেই দুই কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৭:১৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৯



মোহাম্মদ ইমরুল (সভাপতি), রাজন কুমার সাহা (সভাপতি), এম. রাকিবুল হাসান ভূঞা (সম্পাদক), ও মুশফিকুর রহমান (সম্পাদক)  ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের শুরুতেই পাল্টা পাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। এক কমিটিতে সভাপতি মোহাম্মদ ইমরুল ও সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞাকে নির্বাচিত করা হয়েছে। অন্য কমিটিতে রাজন কুমার সাহা সভাপতি ও মুশফিকুর রহমান তুষারকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরেই পাল্টাপাল্টি দুটি কমিটির নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে। দুই পক্ষই বলছে, সংখ্যাগরিষ্ট সদস্যরা তাদের সঙ্গে রয়েছেন।
একটি কমিটির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইমরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ অফিসার্স মেসে ব্যাচের অন্যদের সঙ্গে বসেছিলাম। আমাদের ব্যাচের প্রায় ৬০ জন সেখানে উপস্থিত ছিলেন। বেলা আড়াইটার দিকে সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি ও রাকিবুল হাসানকে সভাপতি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’
অন্য কমিটির সভাপতি রাজন কুমার সাহা বলেন, ‘আমরা গত সপ্তাহে অফিসার্স মেসে বসেছিলাম। ব্যাচের অধিকাংশ সদস্যদের সম্মতিতে আমাকে সভাপতি ও মুশফিকুর রহমান তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির নাম আজকে প্রকাশ করা হয়েছে। আমরা ইতোমধ্যে ৪০ সদস্য বিশিষ্ট কমিটির একটি তালিকা তৈরি করেছি। স্বল্প সময়ের মধ্যে তা প্রকাশ করা হবে।’

শুক্রবার দুপুরে অফিসার্স মেসে গঠিত হওয়া কমিটির সভাপতি মোহাম্মদ ইমরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার নিজ জেলা গোপালগঞ্জ এবং বর্তমানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে শরীয়তপুর জেলায় কর্মরত আছেন।

সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। তার নিজ জেলা কিশোরগঞ্জ। তিনি বর্তমানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত আছেন।

অন্য কমিটির সভাপতি রাজন কুমার সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তথ্য প্রযুক্তি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।তার নিজ জেলা রাজবাড়ী। তিনি বর্তমানে নোয়াখালী জেলাতে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। তার নিজ জেলা বরিশাল এবং বর্তমানে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

 

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী