সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ১০ জনকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৮:২৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৮:৪২

ভ্রাম্যমাণ আদালত

সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন বাজানোর অভিযোগে ৫টি যানবাহন ও ৫ মোটরসাইকেল চালককে দুই হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইংয়ের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। 

পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তামজিদ হোসেন এবং সহকারি পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনের প্রয়োগ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়। নীরব এলাকায় চলাচলের সময় যানবাহনে যেকোনও প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম