কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপারসিটি ঘোষণার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ০২:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০২:৪৮

কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপারসিটি ঘোষণার দাবি

কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপারসিটি ঘোষণা করার দাবি জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ। বুধবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি রুহুল আমিন শিকদার।

তিনি বলেন, বিশ্বের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার। আমাদের পাশ্ববর্তী দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সিংহভাগ আয়ের উৎস সংগ্রহ করে পর্যটন খাত থেকে। বিশ্বে মোট কর্মস্থানের ২০১৮ সালের প্রতিবেদনে দেখা যায়, বৈশ্বিক জিডিপি'র ১০.৪ শতাংশ এসেছে পর্যটন খাত থেকে। সেখানে বাংলাদেশের অবদান ছিল ২.২ শতাংশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউএফ) ভ্রমণ ও পর্যটন প্রতিযোগী সক্ষমতা প্রতিবেদন ২০১৭ অনুযায়ী ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। অথচ বিপুল সম্ভাবনা সত্ত্বেও এ খাতে এখনও আমরা অনেক পিছিয়ে।

এ খাতটি এগিয়ে নিতে তিনি বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে গেজেটের মাধ্যমে কক্সবাজারকে ডিজিটাল সুপার পর্যটন সিটি হিসেবে ঘোষণা করা, বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে ২টি ভাগে বিভক্ত করে পর্যটনকে আলাদা মন্ত্রণালয় হিসেবে ঘোষণা করা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে শক্তিশালী করে অভিজ্ঞতাসম্পূর্ণ দক্ষ লোকবল নিয়োগ দেওয়া, বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐহিত্য, কৃষ্টি ও সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে মিডিয়ায় প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া, কক্সবাজারে পুর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা উল্লেখ্যযোগ্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জহির আলম কাজল, সহ-সভাপতি গোলাম আরিফ লিটন, অ্যাড. শাহ আলম, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

 

/এইচএন/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান