সীমান্তে হত্যার প্রতিবাদ: অবস্থানে থেকেই পরীক্ষা দেবেন ঢাবি শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ১৭:১৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:৩৪

নাসির আবদুল্লাহ

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে শনিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। অবস্থান কর্মসূচিতে থেকেই আসন্ন এমবিএ পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর নাম নাসির আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএতে পড়ছেন। সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান নাসির। নাসিরের দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতের সঙ্গে আলোচনা করে সীমান্তে হত্যা বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই দাবির সঙ্গে সংহতি জানিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্তে হত্যার প্রতিবাদে তিনি নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। আগামী ২ ফেব্রুয়ারি থেকে তার পরীক্ষা শুরু হবে। অবস্থান কর্মসূচিতে থেকেই পরীক্ষায় অংশ নেবেন তিনি। নাসির আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদটা সারাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। তাই আমার অবস্থান থেকে একাই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি।

প্রসঙ্গত, সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে শনিবার রাজুতে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়৷ এরপরপরই লাগাতার অবস্থান কর্মসূচিতে বসেন ওই শিক্ষার্থী৷

/এসআইআর/এমআর /
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের