না.গঞ্জ ও জাপানের নারোতো সিটির মধ্যে ফ্রেন্ডশিপ সমঝোতা সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২২:১৩

না.গঞ্জ ও জাপানের নারোতো সিটির মধ্যে ফ্রেন্ডশিপ সমঝোতা সই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জাপানের নারোতো সিটির মধ্যে ফ্রেন্ডশিপ সিটি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারোতো সিটির মেয়র মিচিহিকো ইজোমি সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে জাপানের নারোতো সিটি অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ খাতে সহায়তা করবে । অনুষ্ঠানে জানানো হয়, ফ্রেন্ডশিপ সিটি বা সিস্টার সিটি ধারণা জাপানে বেশ জনপ্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক শহরের সঙ্গে জাপানের বিভিন্ন শহরের এরকম সিস্টার সিটি সমঝোতা চুক্তি রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, জাপান আমাদের বন্ধু দেশ। তারা এখন মনে করছে বাংলাদেশে যদি কোনও বিনিয়োগ ও সাহায্য করা হয় তবে সেটা মানবতার জন্য কাজে লাগবে। সমঝোতা অনুযায়ী সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদের বিষয়গুলো দুটি শহর পরস্পরের সঙ্গে বিনিময় করবে। মন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জ শহরে জাপানি বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে তারা বিনিয়োগ বাড়াতে আগ্রহী। মানবসম্পদ খাতে প্রয়োজনীয় ট্রেনিং প্রদান করে দক্ষতা বাড়ানো ছাড়াও বাংলাদেশ থেকে তারা কর্মী নিতেও আগ্রহী।

অনুষ্ঠানে সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকায় জাপানের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার হিরোইয়োকি ইয়ামাইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ