হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা সড়ক পরিবহন মালিক সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৪

হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা সড়ক পরিবহন মালিক সমিতির ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি। তবে এদিন রাস্তায় গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ।

তিনি বলেন, বিএনপির যেমন হরতাল পালন করার অধিকার রয়েছে তেমনি আমাদেরও যানবাহন চালানোর অধিকার রয়েছে। হরতালে বিএনপি যদি কোনও পরিবহনের ক্ষতি করে তাহলে এর দায়িত্ব তাদেরই নিতে হবে।

তিনি আরও বলেন, ঢাকার দুই সিটির নির্বাচন ইভিএম পদ্ধতিতে সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে অভিযোগ তোলার মতো কারণ নেই। এর মধ্যে তারা হরতাল ডেকেছে, যা অযৌক্তিক। এর আগেও বিএনপি অযৌক্তিক হরতাল ডেকেছিল। তারা পরিবহন মালিকদের শত কোটি টাকার ক্ষতি করেছে। শ্রমিকদের পুড়িয়ে মেরেছে।

খন্দকার এনায়েতুল্লাহ বলেন, হরতালের নামে কোনও বিশৃঙ্খলা হলে মালিক-শ্রমিকরা তা প্রতিহত করবে। ঢাকার সব টার্মিনালে মালিক-শ্রমিকরা সতর্ক অবস্থানে থাকবেন। রবিবার সকাল-সন্ধ্যা গণপরিবহন চলবে।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রবিবার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছে, প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে হরতাল প্রতিহত করবে।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের