খেলাধুলায় মেয়েদেরও সমান সুযোগ দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫২

নসরুল হামিদ বিপু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, দেশের প্রচলিত বিভিন্ন খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান সুযোগ দিতে সরকার বদ্ধপরিকর। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা মহিলা কলেজ মাঠে নসরুল হামিদ স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত প্রমিলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ছেলে-মেয়ে একসঙ্গে কাজ করলে দেশ দ্রুত এগিয়ে যাবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, জাতীয় সংসদের স্পিকার নারী এবং বিরোধীদলীয় নেত্রীও একজন নারী। কেরানীগঞ্জে মেয়েদের নিয়ে ক্রিকেট, ব্যাটমিন্টন ও ফুটবলসহ অন্যান্য খেলা পর্যায়ক্রমে চালু করা হবে।

নসরুল হামিদ বলেন, কেরানীগঞ্জে আমরা একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করেছি। আমরা এখানে একটি ফুটবল স্টেডিয়ামও নির্মাণ করবো। খেলাধুলার মাধ্যমেই একমাত্র সমাজকে মাদকের হাত থেকে মুক্ত করা সম্ভব।

নসরুল হামিদ স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি অ্যাডভোকেট জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ,জাতীয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক,আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশিসহ আরও অনেকে।

/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী