‘বিদেশফেরত কর্মীদের বেশিরভাগই দেশে দক্ষতা কাজে লাগাতে পারে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৯

‘বিদেশফেরত কর্মীদের বেশিরভাগই দেশে দক্ষতা কাজে লাগাতে পারে না’

বিদেশ থেকে দক্ষ কর্মী ফিরে আসার হার ৪৬ শতাংশ। এদের বেশিরভাগই স্বল্প দক্ষ হয়ে গৃহকর্মীর কাজ নিয়ে বিদেশ যান। তাদের মধ্যে ৯০ শতাংশ কর্মী দেশে নিজের দক্ষতা কাজে লাগাতে পারে না। অভিবাসী কর্মী উন্নয়ন  প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংস্থাটির চেয়ারম্যান শাকিরুল ইসলাম গবেষণাটির তথ্য তুলে ধরেন।

‘বিদেশফেরত কর্মীদের অর্থনৈতিক পুনরেকত্রীকরণের প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই গবেষণাটি করা হয় বাংলাদেশের ৫টি জেলার পাঁচ সদর উপজেলায়। এতে অংশ নেয় ২৫০ জন বিদেশফেরত কর্মী। এর মধ্যে ৬৬ শতাংশ পুরুষ ও ৩৪ শতাংশ নারী। তাদের বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে। এদের মধ্যে ৪৮ শতাংশ স্বল্পশিক্ষিত, ৯২ শতাংশ বিবাহিত।

শাকিরুল ইসলাম জানান, ৪০ শতাংশ কর্মী সফল হয়ে ফিরে এলেও ৬০ শতাংশ সফল অভিবাসনে ব্যর্থ হয়। গবেষণায় বলা হয়, ব্যর্থ হয়ে ফিরে আসাদের মধ্যে ১০ শতাংশ নির্যাতনের শিকার। এছাড়া ২৩ শতাংশ কর্মী যথেষ্ট আয় করতে পারলেও ৭৭ শতাংশই পারে না। বিদেশ থেকে ফিরে এসে যারা বেকার হয়ে যান তাদের ২১ শতাংশ দক্ষতা অনুযায়ী কাজ পান না, ২৪ শতাংশ কিভাবে কী করতে হবে জানেন না আর ৫৬ শতাংশ ব্যবসা করার জন্য অর্থ জোগাড় করতে পারেন না। তাই এদের মধ্যে ২৩ শতাংশ আবার পুনরায় অভিবাসনের পথ বেছে নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ পরিচালক আনোয়ার জাহিদ। এছাড়াও অনুষ্ঠানে অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও কয়েকজন বিদেশফেরত কর্মী উপস্থিত ছিলেন।

/এসও/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী