মোদিকে আমন্ত্রণের মানে শেখ মুজিবকে অপমান করা: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৫

মোদিকে আমন্ত্রণের মানে শেখ মুজিবকে অপমান করা: জাফরুল্লাহ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কীভাবে এই ঘৃণ্য ব্যক্তিকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করা হয়, আমি বুঝি না। মোদিকে আমন্ত্রণ করা মানে শেখ মুজিবকে অপমান করা।’ 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

মানববন্ধনে জাফরুল্লাহ বলেন, ‘হিটলারের উত্তরসূরি হলো এযুগের ইবলিশ অমিত শাহ। অমিত শাহ ও নরেন্দ্র মোদি মিলে নাগরিক অধিকার আইনের নামে অযৌক্তিক অন্যায় করেছে। এতে ভারতের কিছু লোক প্রতিবাদে সরব হয়েছে। আমরা ভারতের জ্ঞানী মানুষদের ওপর আস্থা রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘‘শেখ মুজিবের প্রতি অসম্মান প্রদর্শন আমরা মেনে নিতে পারি না। আমরা আশা করছি আমাদের প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ প্রত্যাহার করে নিবেন। আমন্ত্রণ প্রত্যাহার না করলে এদেশের জনগণ বাধ্য হবে ‘নরেন্দ্র মোদি ফিরে যাও’ আন্দোলন করতে।’’ 

মোদি ও অমিত শাহের সমালোচনা করে তিনি বলেন, ‘এই শয়তান এবং হিটলারের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। এরা মানবতার শত্রু। এরা ভারতকে ধ্বংস করে মানবতাকে অগ্নিসংযোগ করছে।’ 

কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আসাদ খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমানসহ অনেকে।

/এসও/এনএস/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের