বইমেলায় বিক্রির শীর্ষে বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ২০:৫২আপডেট : ০১ মার্চ ২০২০, ২০:৫৭

‘আমার দেখা নয়া চীন’ বই হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

অমর একুশে গ্রন্হমেলায় ব্যাপক সাড়া জাগিয়েছে ১৯৫৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ বইটি। মেলায় বইটির ৩০ হাজার কপি বিক্রি হয়েছে। বইমেলায় বাংলা একাডেমি থেকে যত বই বিক্রি হয়েছে তার মধ্যে প্রথম অবস্থানে আছে ‘আমার দেখা নয়া চীন’। দ্বিতীয় অবস্থানে ‘কারাগারের রোজনামচা’।

রবিবার (১ মার্চ) বাংলা একাডেমিতে খোঁজ নিয়ে জানা যায়, মেলার শেষ দিন পর্যন্ত বইটি বিক্রি হয়েছে ৩০ হাজার কপি। আর মেলা চলাকালীন সময় পর্যন্ত বইটি মুদ্রণ করা হয়েছে দুই বার। প্রথম মুদ্রণের ২০ হাজার কপি শেষ হয় মেলার প্রথম ১৭ দিনে। আর দ্বিতীয় মুদ্রণে প্রকাশ করা হয় ১০ হাজার কপি, যা মেলার শেষদিনের মধ্যে বিক্রি হয়ে যায়।

বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এটা অসম্ভব জনপ্রিয় একটা বই। আমরা আশা করি ১৭ মার্চের আগে আরও কপি বিক্রি হবে। ইংরেজি ভাষাতেও বইটির সংস্করণের কাজ হচ্ছে।

২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্হমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ‘আমার দেখা নয়া চীন’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ‘আমার দেখা নয়া চীন’ বইটি ১৯৫৪ সালে রচিত। বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন তখন আমার মা (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) তাকে কারাগারে খাতা কিনে দিতেন। সেই খাতার লেখা থেকেই ‘আমার দেখা নয়া চীন’ বইটি প্রকাশ করা হয়েছে।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের