‘ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণে জাপানের সহযোগিতা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ২২:৪৯আপডেট : ০১ মার্চ ২০২০, ২২:৫১

‘ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণে জাপানের সহযোগিতা নেওয়া হবে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ সহনীয় জাতি গঠনে কাজ করছে সরকার। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় ভূমিকম্প সহনীয় ভবন ও অবকাঠামো নির্মাণে জাপান সরকার ও জাইকার আর্থিক ও কারিগরি সহযোগিতা নেওয়া হবে। রবিবার (১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর মিলনায়তনে আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্পে করণীয় বিষয়ে গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ। মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প হলে যে ধ্বংসযজ্ঞ হবে তা কল্পনাতীত। এটি কাটিয়ে ওঠা আমাদের জন্য খুবই কঠিন হবে। তাই ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণের কোনও বিকল্প নেই। এ কার্যক্রম বাস্তবায়নে সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে পুরাতন ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে আমাদের দেশের প্রকৌশলী ও স্থপতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। তারা যাতে ভূমিকম্প সহনীয় ভবন , স্থাপনা ও অবকাঠামো নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মহসিন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী