ফেক আইডির মাধ্যমে ফেসবুকে বাংলা একাডেমির নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ১৯:২১আপডেট : ০২ মার্চ ২০২০, ১৯:৫০

ফেক আইডির মাধ্যমে ফেসবুকে বাংলা একাডেমির নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলা একাডেমির নাম ও মনোগ্রাম ব্যবহার করে ফেসবুকের বাংলা হিসেবে ‘বদনবই’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এরইমধ্যে বাংলা একাডেমি জানিয়ে দিয়েছে শব্দটি তাদের প্রণীত নয়। প্রতিষ্ঠানটির দাবি, বাংলা একাডেমির মনোগ্রাম ব্যবহার করে ‘বাংলা একাডেমি’ নামে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি অসাধু গোষ্ঠী জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বাংলা একাডেমির নাম ব্যবহার করে ওই পোস্টারে উপরে লেখা আছে— বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। নিচে লেখা হয়েছে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম এই নিয়মের আওতাভুক্ত নয়। একেবারে নিচে লেখা হয়েছে- ‘ বাংলা একেডেমির এই পাতাকে ভালোবেসে পছন্দ করেছেন আপনারা ১৫ হাজার বদনবই (facebook) ব্যবহারকারী। এই মাইলফলকে পৌঁছানোর জন্য সব পছন্দকারী ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।’

ফেসবুকের বাংলা ‘বদনবই’ উল্লেখ করায় সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে বাংলা একাডেমি একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি’ নামে ভুয়া ফেসবুক আইডি খুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। বাংলা একাডেমি এই চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

/এসও/এমআর/
সম্পর্কিত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
জুরাইন যেন রাজধানীর এক অবহেলিত ‘যন্ত্রণার দ্বীপ’
সর্বশেষ খবর
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে