বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৪, ১৯:৪৫আপডেট : ০৪ মে ২০২৪, ১৯:৫৪

রাজধানীর বাড্ডায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক (৩৫) বছর। শনিবার (৪ মে) দুপুরে বাড্ডার সাঁতারকুল এলাকার একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড্ডা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী এ তথ্য জানান।

ওসি বলেন, ‘চলতি মাসে জামাল (৪৩) নামে এক রিকশাচালক ও নিহত নারী স্বামী-স্ত্রী পরিচয়ে সাঁতারকুল পূর্ব পদরদিয়ায় নুর হোসেনের টিনসেট বাসা ভাড়া নেয়। সেই ঘর থেকেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার স্বামীকে পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘শনিবার সকালে বাড়ির মালিক ঘরের দরজায় ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়াশব্দ পান না।  এ সময় ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তিনি থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃতদেহের অনেক স্থানে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া তার কথিত স্বামী জামালকে আটকের চেষ্টা করছে পুলিশ।’

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি