করোনা ভাইরাস: সংসদ ভবনে সাবেক হুইপ শহীদুল হকের জানাজা বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ০২:৪৩আপডেট : ১৯ মার্চ ২০২০, ০২:৪৯

করোনা ভাইরাস: সংসদ ভবনে সাবেক হুইপ শহীদুল হকের জানাজা বাতিল

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিলেও তা বাতিল করেছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় মরহুম শহীদুল হকের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকে চিঠি দেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর জানাজা বাতিলের চিঠি পাঠানো হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দেশে করোনা পরিস্থিতি কারণে এবং করোনা উপদ্রুত সিঙ্গাপুরে মারা যাওয়ার কারণে জানাজা বাতিল করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সংসদের গণসংযোগ শাখার উপপরিচালক নূরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তে জানাজা বাতিল হয়েছে। তবে, কারণ কী সেটা জানা নেই।

শহীদুল হক জামালের এপিএস ফকির নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে জাতীয় সংসদ জানাজার সিদ্ধান্ত নেয়। তবে সেটা বাতিল করা হয়েছে কিনা জানা নেই।

প্রসঙ্গত, জাতীয় সংসদের সাবেক বা বর্তমান কোনও সংসদ সদস্য মারা গেলে রেওয়াজ অনুযায়ী সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আয়োজন করে সংসদ সচিবালয়। এক্ষেত্রে মরহুমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের আগ্রহ থাকলে এই জানাজার আয়োজন হয়। শহীদুল হক জামালের ক্ষেত্রেও পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে জানাজার আয়োজন হয়েছিল।

মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদুল হক। অসুস্থতার কারণে গত ৪ মার্চ দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেওয়া হয় বিএনপির সাবেক এই এমপিকে। সেখানে তার গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়। এর আগে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের