করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে আসকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১৮:২৪আপডেট : ২২ মার্চ ২০২০, ১৮:২৬

আইন ও সালিশ কেন্দ্র (আসক)

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) ছড়িয়ে যাচ্ছে। এ মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে ছোট-বড় সব দেশ।  দুঃখজনক হলেও সত্য, সময় পেলেও বাংলাদেশ সরকার এ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কার্যকর সতর্কতামূলক ও প্রতিরোধক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বারবার জোর দিয়ে বলে এসেছেন, সরকারের যাবতীয় প্রস্তুতি রয়েছে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত নানা সংবাদ থেকে জানা গেছে, করোনা সংক্রান্ত সরকারের হেল্পলাইনগুলোতে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। যেসব রোগী জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যাচ্ছে, হাসপাতালগুলো সেইসব রোগীকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করছে। অন্যদিকে করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোও তাদের ফিরিয়ে দিচ্ছে, দেশের বাইরে থেকে আসা কারো সংস্পর্শে এসেছে কিনা এ তথ্যটুকু জেনে। হাসপাতালের পর হাসপাতাল ঘুরে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও এ সংক্রমণ প্রতিরোধে ও চিকিৎসাসেবা প্রদানের জন্য পর্যাপ্ত সরঞ্জামাদির ব্যবস্থা করার প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। ফলে জনগণের মধ্যে যেমন অসচেতনতা রয়ে গেছে, ঠিক তেমনি আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য কিটের স্বল্পতা রয়েছে। সেবাপ্রদানের জন্য চিকিৎসকদের পর্যাপ্ত গ্লাভস, মাস্ক ও পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) এর ব্যবস্থা করা হয়নি। যা এ ভাইরাস আরও বেশি সংক্রমণ হওয়ার ও চিকিৎসকদের আক্রান্ত হওয়ার শংকা এবং চিকিৎসক ও নার্সদের মধ্যে ভীতি তৈরি করছে।’

এতে আরও বলা হয়, ‘স্বাস্থ্যসেবায় উন্নত দেশসমূহ এ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেখানে পিছিয়ে থাকা বাংলাদেশের পূর্বসতর্কতা ও প্রস্তুতি কতটা প্রয়োজন ছিল তা বলার অপেক্ষা রাখে না। সরকারের পক্ষ থেকে জনসমাগম নিরুৎসাহিত করা হলেও আমরা দেখছি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনসমাবেশ ঘটানো হচ্ছে। করোনা বিষয়ক সচেতনতা তৈরির নামেও জনসমাগম হচ্ছে।’

আসক  মনে করে ঘনবসতি এলাকা বিশেষত বস্তিবাসী এবং নিম্ন আয়ের নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তা ও সতর্কতামূলক সরঞ্জাম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা অনতিবিলম্বে করতে হবে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) আরও মনে করে, করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে সমন্বিত ব্যবস্থা গ্রহণ জরুরি। যাতে করে জনগণকে ব্যাপকভাবে সচেতন করে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করে আক্রান্তদের তাৎক্ষণিকভাবে কার্যকর চিকিৎসা প্রদান করা সম্ভব হয়। পাশাপাশি যে সকল দেশ করোনা নিয়ন্ত্রণে কার্যকর ভুমিকা রেখেছে তাদের দৃষ্টান্তকে বাংলাদেশের জন্য উপযুক্ততা যাচাই সাপেক্ষে অভিজ্ঞদের অভিজ্ঞতার সমন্বয়ে এই পরিস্থিতি মোকাবিলা করবে।

 

/জেইউ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের