মঙ্গলবার থেকে ডিএসসিসির ৬৫ মার্কেট বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৯:৩১আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৯:৩১

ডিএসসিসি

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ৬৫টি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টা থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব মার্কেট বন্ধ থাকবে। তবে এ ফেডারেশনের আওতাধীন ১৩টি কাঁচাবাজার খোলা থাকবে। সোমবার (২৩ মার্চ) দুপুরে বঙ্গবাজার কমপ্লেক্সে সংগঠনটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন সূত্র জানায়, তাদের ফেডারেশনের অধীনে সিটি করপোরেশনের মোট ৭৮টি মার্কেট রয়েছে। এর মধ্যে কাঁচাবাজার ১৩টি। এসব মার্কেটে প্রায় লক্ষাধিক মালিক এবং কর্মচারী রয়েছেন। মার্কেটগুলোতে দিনে ১৫ থেকে ২০ লাখ ক্রেতা কেনাকাটা করেন। গত কিছুদিন ধরে তাদের সবার মধ্যে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক কাজ করছে। তাই দোকান মালিক, শ্রমিক এবং ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে নিউমার্কেটসহ ৬৫টি মার্কেট বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বন্ধের সময় মার্কেটের নিরাপত্তাকর্মীরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

বৈঠকে সিটি করপোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান