করোনা পরিস্থিতির উন্নতি হলেই ফ্লাইট চালু করবে রিজেন্ট এয়ারওয়েজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ২১:১৮আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:১৮

রিজেন্ট এয়ারওয়েজ

করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পর আবার ফ্লাইট অপারেশন শুরু করবে রিজেন্ট এয়ারওয়েজে। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি খাতের বিমান সংস্থাটি।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনার বিস্তার যতই ছড়িয়েছে ততই বিভিন্ন দেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় বিভিন্ন বিমান সংস্থা অনির্দিষ্টকালের জন্য তাদের সব কার্যক্রম স্থগিত করে। এতে বিশ্বব্যাপী এভিয়েশন শিল্প অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। রিজেন্ট এয়ারওয়েজ শেষ পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলো। কিন্তু করোনা প্রাদুর্ভাব রোধে পর্যটকদেরকে ভ্রমণে নিরুৎসাহিত করার নির্দেশনার কারণে সব ফ্লাইট বন্ধ করে দিতে হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে রিজেন্টের সিইও বলেন, আগামীতে এভিয়েশন শিল্পের আঞ্চলিক ও বৈশ্বিক বাজার পরিস্থিতির ওপর আমরা সার্বক্ষণিক নজর রাখব। আমরা নিজেদের কার্যক্রম আবারও পুরোদমে চালু করতে উদ্যোগী হবো। বিমান ভ্রমণে যাত্রীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে রিজেন্ট এয়ারওয়েজ তার ফ্লাইট পরিচালনা তথা বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।

/সিএ /এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে