বেসরকারি টিভি চ্যানেল মনিটরের আদেশ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ০০:০৬আপডেট : ২৭ মার্চ ২০২০, ০৯:১১

তথ্য মন্ত্রণালয়

গুজব-অপপ্রচার রোধে বেসরকারি টিভি চ্যানেল মনিটরিংয়ে তথ্য মন্ত্রণালয়ের আদেশ বাতিল করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) করোনা ইস্যুতে গুজব বা অপপ্রচার হচ্ছে কিনা তা যাচাই করতে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো মনিটরিং করতে ১৫ জন কর্মকর্তা নিয়োগ করে আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়। এই আদেশ জারির পর বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে তথ্য মন্ত্রণালয় থেকে আরও একটি আদেশ জারি করে আগের আদেশটি বাতিল করা হয়।

বুধবার (২৫ মার্চ) উপসচিব নাসরিন পারভীনের সই করা আদেশে ১৫ জন কর্মকর্তাকে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়। এই আদেশ জারির বিষয়ে জানতে চাইলে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান-উল-আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। দায়িত্ব পাওয়া কর্মকর্তারা বাসায় থেকেও মনিটরিং করছেন। আমরা চাই সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হোক।’

বেসরকারি টিভি চ্যানেল মনিটরের আদেশ বাতিল
তবে সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতে আদেশ বাতিল করা হয়। আদেশে বলা হয়, অপপ্রচার-গুজব মনিটরিং করার জন্য জারি করা পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশে বাতিল করা হলো।
এই আদেশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে কোভিড-১৯ (করোনাভাইরাস) বিষয়ে কোনও গুজব বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচার মাধ্যমকে সহায়তা করার জন্য তথ্য মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হয়।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
রবীন্দ্রসুরে মেঘ-বৃষ্টির শ্রাবণবন্দনা
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিন ধরে বন্ধ গ্যাস পাম্প
ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিন ধরে বন্ধ গ্যাস পাম্প
কথা বলতে গিয়ে পরিচিত শব্দ মনে পড়ছে না? কখন সতর্ক হবেন
কথা বলতে গিয়ে পরিচিত শব্দ মনে পড়ছে না? কখন সতর্ক হবেন
শিশুকে বাইরে একা খেলতে দেওয়া অপরাধ? এক মার্কিন দম্পতির লড়াইয়ের গল্প
শিশুকে বাইরে একা খেলতে দেওয়া অপরাধ? এক মার্কিন দম্পতির লড়াইয়ের গল্প
শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প 
শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন