হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ শুরু করেছে ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ০০:৩০আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০০:৩৩

হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ শুরু করেছে ইউএস-বাংলা

পূর্ব ঘোষণা অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতালসহ বেশ কয়েকটি চিকিৎসাকেন্দ্রে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বিতরণ করেছে। বুধবার (১ এপ্রিল) এগুলো বিতরণ করে এয়ারলাইন্সটি।
ধারাবাহিকভাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর না হওয়া পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্স বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় সংশ্লিষ্টদের সুরক্ষায় এই সকল চিকিৎসা সামগ্রী সরবরাহ অব্যাহত রাখবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কনক কান্তি বড়ুয়া, ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এবং বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ড. জাফর আহমেদ লতিফ নিজ নিজ হাসপাতালের পক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সরবরাহকৃত চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।
চিকিৎসা সামগ্রী হস্তান্তরের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক (কাস্টমার সার্ভিস) এ কে এম জুনায়েদ, ক্রিয়েটিভ ডিরেক্টর মির্জা মুজাহিদ, মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/সিএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী