উলন গ্রিডে আগুন, রাজধানীর বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২০, ১৬:৪৬আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৮:০৮

উলন গ্রিডে আগুন, রাজধানীর বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন

রাজধানীর উলনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি বলেন, আমাদের সাতটি ইউনিট বিকাল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিপিডিসি জানায়, ৩টা ৩২ মিনিটে এই আগুন লাগে। এই ঘটনায় রামপুরা, উলন, ওয়াপদা রোড, টিভি সেন্টার, বনশ্রীর একটি অংশ, মালিবাগের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সাব স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই রামপুরা, মহানগর, হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমারও বিস্ফোরিত হয়েছে।

উলন গ্রিডে আগুন, রাজধানীর বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন
ডিপিডিসির পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ জানান, আগুন লেগে গ্রিড ফেল করেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই আমরা মেরামতের কাজ শুরু করেছি। আপাতত বিকল্প উপায়ে বিকাল ৪টা ৩২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। তবে চাহিদার পুরোটা এখন দেওয়া সম্ভব হবে না।

উলন গ্রিডে আগুন, রাজধানীর বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন

মালিবাগের ডিস্ট্রিবিউশন লাইন ক্ষতি হয়নি। ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেসব এলাকায় লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বিদ্যুৎ আসতে সময় লাগবে বলে জানিয়েছে ডিপিডিসি সূত্র।

/আরজে/এসএনএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের