‘স্যানিটাইজারের কারণে বাড়ে আগুনের তীব্রতা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ০১:১৩ আপডেট : ২৮ মে ২০২০, ০২:০৬

ইউনাইটেড হাসপাতালে আগুন ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীদের জন্য স্থাপিত তাঁবুতে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় আগুন বড় আকার ধারণ করে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের ডেপুটি পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। বুধবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে থাকা পাঁচ রোগীর মৃত্যু হয়।
সুদীপ কুমার বলেন, মৃতদের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত ছিলেন এবং ২ জন করোনা নেগেটিভ ছিলেন। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন নারী। ৩ জনের বয়স ৭০ বছরের বেশি, নারীর বয়স ৪৫ এবং একজনের বয়স ৫০ বছর।
তিনি বলেন, ইউনাইটেড হাসপাতালে স্থাপিত তাঁবুর ভেতরে যেসব সামগ্রী ছিল এগুলো বেশি দাহ্য, যার কারণে খুব দ্রুত আগুন লেগে যায়। এখানে যারা প্রত্যক্ষদর্শী এবং রোগীর আত্মীয় ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে যে এসি ছিল সেখানে স্পার্কিং হয়। সেটা থেকেই এখানে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এখানে থাকা উপাদান সবই দাহ্য পদার্থ ছিল। এখানে অনেক স্যানিটাইজার ছিল যা অনেক বেশি দাহ্য, এর প্রেক্ষিতে আগুন বড় রূপ নেয়। দাহ্য পদার্থের কারণে ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মৃতদের মধ্যে যাদের করোনা নেগেটিভ তাদের লাশ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মৃত করোনা রোগীদের আইইডিসিআর স্বীকৃত যে প্রটোকল সেই অনুযায়ী ধর্মীয় রীতি মেনে দাফন করা হবে।

আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের ঊর্ধতন কর্মকর্তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্যকোনও উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা। ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা বিভাগ) দেবাশীষ বর্ধন বাংলা ট্রিবিউনকে বলেন, ইউনাইটেড হাসপাতালের এক্সটেনশন সেটে (যেখানে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছিল) অনেক বৈদ্যুতিক তার ছিল। যেগুলো থেকে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে চিকিৎসাধীন পাঁচজন মারা গেছেন। এর বাইরে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

/এসও/আরজে/এমআর/
সম্পর্কিত
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি, তাড়াহুড়ো করে নামলেন ৪২০ যাত্রী 
বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে 
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন