সিভিল অ্যাভিয়েশনের খাল উদ্ধারে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২০, ১৭:০০আপডেট : ৩০ মে ২০২০, ১৭:০০

সিভিল অ্যাভিয়েশনের খাল উদ্ধারে ডিএনসিসি রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সিভিল অ্যাভিয়েশনের মালিকানাধিন খাল উদ্ধারে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৩০ মে) সকালে প্রয়োজনীয় যান্ত্রপাতি নিয়ে খালটি উদ্ধারে যান ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এই সময় সিভিল অ্যাভিয়েশন ও ওয়াসা তাদের নিজেদের খাল সংসষ্কার না করায় মেয়র ক্ষোভ প্রকাশ করেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকার এই অঞ্চলে যে যার মতো করে বাসা বাড়ি করেছে। কিন্তু কিভাবে বৃষ্টির পানি যাবে সেটার চিন্তা ভাবনা করা হয়নি। এতে জনগণের দুর্ভোগ হচ্ছে। সিভিল অ্যাভিয়েশকে অনুরোধ করেছি তাদের খালটি খনন করেতে। কিন্তু তারা তা করেননি। জমি তাদের, কিন্তু কাজ করতে হবে সিটি করপোরেশনকে। পয়সা দিতে হবে সিটি করপোরেশনকে। তাহলে সিভিল অ্যাভিয়েশনের এই ধরনের ফান্ড থাকা উচিত না? একইভাবে ওয়াসার ড্রেনও পরিষ্কার করতে হচ্ছে আমাদেরকে।’

মেয়র আরও বলেন, ‘আশকোনার হাজি ক্যাম্প থেকে রেললাইন বরাবর একটি খাল রয়েছে। সেটি কে খুড়বে, তার দায়িত্বও কেউ নিচ্ছে না। সেটা কিন্তু আমাদের খাল নয়। ওয়াসা ও সিভিল অ্যাভিয়েশনকে বারবার বলেছি, সবাই বলছে- আমরা করবো, করবো, করবো। কিন্তু বৃষ্টিতো কারও জন্য অপেক্ষা করবে না।’

ওয়াসার বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘মগবাজার শাশাববাড়ি এলাকায় ঢাকা ওয়াসার পাঁচ ফিট ড্রেন আছে। আমি বারবার ওয়াসাকে বলেছি ড্রেনটি পরিষ্কার করে দিন। কিন্তু তারা করেনি। আজ সব কিন্তু ডুবে যাচ্ছে। জনগণ কিন্তু আমাদেরকে ধরছে। অথচ জমি আর ড্রেনগুলোর মালিক অন্যরা।’

পরে মেয়র রাজধানীর মগবাজারের শাশাববাড়ি এলাকার ড্রেন পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি ড্রেনের ম্যাপসহ সরেজমিন এলাকাটি ঘুরে দেখেন।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম