ধানমন্ডিতে গার্মেন্টস মালিকের বাড়ি ঘেরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ১৯:২৫আপডেট : ০১ জুন ২০২০, ১৯:৩০

ধানমন্ডিতে গার্মেন্টস মালিকের বাড়ি ঘেরাও বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে মালিকের বাড়ি ঘেরাও করেছিলেন পোশাক শ্রমিকরা। সোমবার (১ জুন) সকালে ধানমন্ডি ২৮ নাম্বার সড়কে এ ঘটনা ঘটে। পোশাক কারখানাটির নাম ডায়নামিক ফ্যাশন, অবস্থান মোহাম্মদপুরের আদাবরে।
পুলিশ ও শ্রমিক নেতারা জানান, কারখানার শ্রমিকদের বেশ কয়েকমাসের বেতন বাকি। এছাড়া ঈদের আগ থেকে বন্ধ রয়েছে কারখানা। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ধানমন্ডি ২৮ নম্বরে মালিকের বাড়ির সামনে অবস্থান নেন শ্রমিকরা। পরবর্তীতে তারা বিজিএমইএ-এর সামনে চলে যান।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বকেয়া বেতন পরিশোধ না করে মালিক গার্মেন্টস কারখানা বন্ধ রেখেছে। এর প্রতিবাদে আন্দোলন করছে শ্রমিকরা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শ্রমিকরা ২৮ নম্বর সড়কে মালিকের বাড়ির সামনে দাবি জানাতে এসেছিল। কিছুক্ষণ থাকার পর তারা চলে গেছে।

শুধু ধানমন্ডিতে নয় বকেয়া বেতনসহ নানা অন্যায়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ হয়েছে বলে জানান শ্রমিক নেত্রী জলি তালুকদার। তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় শ্রমিকদের নামে মিথ্যে মামলা, শোকজ প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ করা, টাইম সোয়েটার লিমিটেডের নিটিং শাখা লেঅফ ঘোষণা, হামিদ সোয়েটারে চাকুরিচ্যুতি বাতিল এবং প্যারাডাইজ কেবল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।

/আরজে/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ