ঢাকার নদী দখল ও দূষণমুক্ত করতে শিগগিরই অভিযান: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ২২:২০আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:২৫

ঢাকার নদী দখল ও দূষণমুক্ত করতে শিগগিরই অভিযান: স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে নাব্যতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী শিগগিরই একযোগে অভিযানে নামবে সরকার। বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রণালয়ের নিজ কক্ষে মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির অনলাইনে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এই সময় মন্ত্রী বলেন, ‘সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নদ-নদী দূষণমুক্ত করা, প্রাকৃতিক সৌন্দর্য, উৎপাদনশীলতা ও নাব্যতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’

নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ঢাকার আশপাশের নদ-নদী দখলমুক্ত করার অভিযানকে স্বাগত জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকাসহ দেশের সকল নদ-নদীকে দখল ও দূষণমুক্ত করতে এই অভিযান অব্যাহত রাখতে হবে।’

তিনি বলেন, ‘অবৈধ নদ-নদী দখলদাররা তারা মনে করে সরকার থেকে চালানো অভিযান কিছুদিন চলার পর তা বন্ধ হয়ে যাবে এবং তারা আবার দখলদারিত্ব শুরু করবে। এসব দখলকারীরা যেনও এই সুযোগ না পায় সেই জন্য সব সময় তৎপর থাকতে হবে। মাস্টার প্লানে যে সকল দিকনির্দেশনা, সমস্যা এবং চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে না পারলে আমাদের সকলের শ্রম কোনও সুফল বয়ে আনবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলের ওপরে আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা পালনে আমাদের সবাইকে সকল কিছুর ঊর্ধ্বে উঠে কাজ করা উচিত।’

এই সময় রাজধানীতে জলাবদ্ধতা রোধ করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং ঢাকা ওয়াসার এমডিসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রী। নগরবাসীর জন্য জলাবদ্ধতা যাতে কোনও ভাবেই দুর্ভোগের কারণ না হয় সেদিকে সতর্ক থাকার জন্য বলেন তিনি।

সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ আরও অনেকে অংশ নেন।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম