আটকের দিনেই দাদিকে হারালেন ককরোচ প্রধান অভিজিৎ দিপকে

আন্তর্জাতিক ডেস্ক 
১০ অক্টোবর ২০২৬, ১৬:০১ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৬:০১

ভারতের দিল্লিতে পুলিশি হেফাজতে রয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এরই মধ্যে মারা গেছেন তার দাদি সাবিত্রীবাই শঙ্কর দিপকে। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি মারাঠির প্রতিনিধি শ্রীকান্ত বাঙ্গালের সঙ্গে আলাপকালে অভিজিৎ দিপকের বাবা ভগবান দিপকে তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হিঙ্গোলি জেলায় আমাদের পৈতৃক বাড়িতে আমার মা অর্থাৎ অভিজিতের দাদি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাবিত্রীবাঈ শঙ্কর দিপকে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

তবে দাদির মৃত্যুর খবর অভিজিৎ দিপকেকে জানানো হয়েছে কি না কিংবা শেষকৃত্যে যোগ দিতে তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

এর আগে আজ পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর সিজেপি নেতা অভিজিৎকে আটক করা হয়। বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে তা এখনও জানা যায়নি।

/এএস/ 
সম্পর্কিত
শ্রীলঙ্কায় সমুদ্রের পাশ দিয়ে রোমাঞ্চকর ট্রেনযাত্রা
‘আমাকে আটক করা হয়েছে’, ভিডিও বার্তায় জানালেন কেজরিওয়াল
আটক দিপকে, বিক্ষোভের দায়িত্বে অজিঙ্কা শিন্ডে
সর্বশেষ খবর
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ