ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদফতরের জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ২০:৪৫আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:০১

ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদফতরের জরিমানা ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদফতর এক লাখ টাকা জরিমানা করেছে। ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আগারগাঁও অংশ) ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেডকে এই জরিমানা করা হয়।

বুধবার (২৯ জুলাই) অধিদফতরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট শাখার উদ্যোগে পরিচালিত হয় এই অভিযান। এই সময় পরিবেশগত ছাড়পত্রের শর্ত অনুসরণ না করে রাস্তা খনন করায় এই জরিমানা করা হয়।

ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদফতরের জরিমানা পরিবেশ অধিদফতরের পরিচালক রুবিনা ফেরদৌসী জানান, অভিযানের সময় দেখা যায় রাস্তায় মাটি কেটে ঢেকে না রেখে স্তূপ করে রাখা হয়েছে। এর ফলে বৃষ্টিতে মাটি ও বালু রাস্তার পাশের ড্রেনে পড়ে জলাবদ্ধতা তৈরি করছে। যা পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করছে। তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ঢাকা ওয়াসার প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি সংস্থাকে এক লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সহকারী পরিচালক মো. সাইফুল আশ্রাব, পরিদর্শক মো. মির্জা আসাদুল কিবরিয়া অংশ নেন।

/এসএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী